জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগকে বৈশ্বিক পরিসরে কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকালে চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাতের শুরুতে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিড...