মারামারির ঘোষণা দিতে মসজিদের মাইক ব্যবহার নিয়ে এলাকাবাসীকে হুঁশিয়ার করলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।তিনি বলেছেন, সম্প্রতি বিশ্বনাথে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কয়েকটি মারামারির ঘটনা ঘটেছে। মসজিদের মাইক ব্যবহার করে এ ধরনের ঘোষণা দেওয়া যাবে না।আজ বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তাহসিনা।কেউ জোর করে মসজিদের মাইকে মারামারির ঘটনা ঘোষণা দিতে চাইলে তা ঠেকাতে ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহ্বান...