দেশের ব্যাংক খাত বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মূলধন ঘাটতি, তারল্য সংকট এবং খেলাপি ঋণ (এনপিএল) এ খাতের সবচেয়ে বড় সমস্যা। এসব সমস্যার সমাধানে সুশাসন প্রতিষ্ঠা এবং আইনি সংস্কার প্রয়োজন। গতকাল শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আয়োজিত অনুষ্ঠানের মূল বিষয় ছিল ব্যাংক খাতের আর্থিক অবস্থার সার্বিক মূল্যায়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যা...