এডভার্ড গ্রিগ। নরওয়ের বিখ্যাত সুরকার। তার সুরের নেপথ্যে ছিল এক অদ্ভুত ছোট্ট সঙ্গী— একটি ব্যাঙের মূর্তি! গ্রিগ কাজের সময়, কনসার্টে, এমনকি মঞ্চে ওঠার আগেও কোটের পকেটে রাখতেন মূর্তিটি। প্রতিবার পারফর্ম করার আগে ব্যাঙটাকে একটু ঘষে নিতেন। বিশ্বাস করতেন, এতে ভাগ্য ভালো হয়।