মাদক কারবারের অভিযোগে ৫ হাজার ৩১০
পিস ইয়াবাসহ ডিএমপির পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪) নামে
দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। রবিবার মধ্যরাতে উত্তরা আজমপুর
কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে
দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে
আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর
সময় ওয়াসিমকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া...