চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসন। আজ সোমবার প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।যানজট নিরসন, সরকারি জায়গা দখলমুক্ত করা এবং মহাসড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান আরও তিন দিন চলবে।চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানিয়েছেন, আজ সকাল থেকে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা দিয়ে অভিযান শুরু হয়। পরে চাঁদপুর-কুমিল্লা-ফরিদগঞ্জ মহাসড়কের বিভিন...