ইরান আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবরের আদলে একটি সমন্বিত ও বহুমুখী হামলার সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মূল্যায়নে দাবি করা হয়েছে এমনটাই।জেরুজালেম পোস্টের, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের আঞ্চলিক মিত্রদের নিয়ে গঠিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর বিভিন্ন শক্তিকে একত্র করে একটি একক হামলা চালানোর পরিকল্পনা করছে। এতে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, হামাস এবং ইরানপন্থী ইরাকি ও সিরীয় মিলিশিয়াগুলো অংশ নেবে।৭ অক্টোবরের হামলা অন্য ফ্রন্টগু...