নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নিতে দেবে না ইরান। একই সঙ্গে তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে এ কথা জানিয়েছে ইরান।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার নতুন উদ্যোগ নিয়ে তেহরান সফর করছেন মুনির। তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।বুধবার ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই মুনিরকে বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ।তিনি বলেছেন, ‘এই পারমাণবিক উপাদান ইরা...