পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি। তার দুই ছেলে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে দেশটির বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বেশকিছু বিস্ফোরক অভিযোগ এনেছেন তারা। এর মধ্যে বড় ছেলে সুলাইমান ঈসা খান বলেছেন, কারাগারের ভেতর ইমরান খানকে হত্যার চেষ্টা করছে পাকিস্তান সরকার।ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইক অ্যাথারটনের সঞ্চালনায় স্কাই স্পোর্টসের ১৮ মিনিটের এক সাক্ষাৎকার এমন অভিযোগ তুলেছেন সুলাইমান। এ সময় তার ছোট ভাই কাসিম পা...