দুবারের অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে নামভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ, যিনি বৃদ্ধ তেল ব্যবসায়ী ডিগার রকওয়েলের চরিত্রে চমকে দিয়েছেন। গল্পে তাঁর প্রতিষ্ঠানের কর্মকাণ্ড থেকে ভয়াবহ পরিবেশগত সংকট তৈরি হয়ে পারমাণবিক সংঘাতের আশঙ্কা দেখা দেয়। এরপর মানবজাতিকে রক্ষার একমাত্র সমাধানদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করেন তিনি। সিনেমাতে আরও অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হুলার ও জেসি প্লেমনস। ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত ‘ড...