ঈদুল আজহার ছুটিতে জনশূন্যতার আবহে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজধানী ঢাকা। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকায় নগরজুড়ে যানবাহনের চাপও কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। আর তারই ইতিবাচক প্রভাব পড়েছে ঢাকার বায়ুমানে।
শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ...