ধানের জমিতে গিয়েছিলেন কীটনাশক স্প্রে করতে। কিন্তু জানতেন না জমির পাশের আইলেই লুকানো ছিল মরণ ফাঁদ। যে ফাঁদ পাতা হয়েছিল ইঁদুর নিধনের জন্য সেটিই কেড়ে নিল কৃষকের প্রাণ। ঘটনাটি বাগেরহাটের শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের।আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।মৃত কৃষকের নাম মিজান হাওলাদার (৫০)। ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেছে তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।স্থানীয় সূত্র জানায়, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর...