সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার। নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরার পাশাপাশি পালেরচর, কাথুরিয়া, মাঝিরঘাট, নাওডোবা ও বিলাসপুর এলাকায় নদীর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। প্রশাসনের অভিযানেও পুরোপুরি বন্ধ হচ্ছে না অবৈধ মাছ শিকার। এ পর্যন্ত আটজনকে আটক করে মামলা করা হয়েছে, কয়েকটি ট্রলারও জব্দ করেছে প্রশাসন।
সরকার ৮-২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনাবেচায় নিষেধাজ্ঞা দিয়েছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ। তবে জাজি...