হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে সাপ্তাহিক মজুরি না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরেছেন শ্রমিকরা। আজ সোমবার মজুরি দেওয়ার কথা থাকলেও আর্থিক সংকটের কারণে তা পরিশোধ করতে পারেনি বাগান কর্তৃপক্ষ।বাগান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সেখানে শ্রমিকের সংখ্যা ৮৫০ জন। মঙ্গলবারের মধ্যে মজুরি পরিশোধ না করা হলে কাজে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।একসময় দেশের অন্যতম পরিপাটি চা বাগান হিসেবে পরিচিত ছিল নোয়াপাড়া চা বাগান। সাবেক মন্ত্রী মুর্শেদ খানের মালিকানাধীন এ বাগানটি গত কয়েক বছর ধরে আর্থিক সংকটের...