বাংলা আবৃত্তিশিল্পের ঐতিহ্য, নান্দনিকতা ও সৃজনশীল সম্ভাবনা উদযাপন করতে শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আবৃত্তি উৎসব ২০২৬’। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার আবৃত্তিশিল্পীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন কবি জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ’ কবিতাটি আবৃত্তি করেন। ধন্যবাদ জ্ঞাপন...