কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়।পুলিশ জানায়, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢ...