দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ হালকা বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।শনিবার সকাল ৬টায় ঢাকায় ত...