ডোনাল্ড ট্রাম্পের আয়ারল্যান্ড সফর ঘিরে কঠোর নিরাপত্তার মধ্যে ঢুকে পড়েছে
দেশটি। আগামী শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডাবলিনে পৌঁছানোর আগেই রাজধানীর
গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ফিনিক্স পার্কের সব প্রবেশপথ
বন্ধ করে দেওয়া হয়েছে। পার্কের ভেতরের ডাবলিন চিড়িয়াখানাও দুই দিনের জন্য বন্ধ থাকছে।
একই সঙ্গে ক্লেয়ার কাউন্টির ডুনবেগে ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠ ও হোটেল ঘিরে নেওয়া
হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে ট্রাম্পের কয়েক ঘণ্টার ডাবলিন সফর এবং ডুনবেগে
অবস্থানকে ঘিরে...