মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অশ্লীল ও বিকৃত ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে।বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এম নাসের রহমান বললেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে কটি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিড...