কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের গুণগত মান ও পরীক্ষণ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ঢাকা শেরাটনে অনুষ্ঠেয় এ আয়োজনে অংশ নেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জাইগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের ডেনু।‘কোয়ালিটি ইন দ্য এজ অব এআই’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী এ সিম্পোজিয়ামে দেশি-বিদেশি সফটওয়্যার কোয়ালিটি বিশেষজ্ঞ, প্রকৌশল...