অস্কারজয়ী নির্মাতা শান হেডারের নতুন চলচ্চিত্র ‘বিইং হিউম্যান’ দিয়ে পর্দা উঠেছে টরন্টো
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর প্রথম দিন থেকেই জমে উঠেছে টরন্টোর রেড কার্পেট।
উৎসবের উদ্বোধনী দিনে লালগালিচায় হাজির হয়েছেন নাওমি ওয়াটস, জশ হার্টনেটসহ বেশ কয়েকজন
তারকা।
প্রয়াত মার্কিন অধিকারকর্মী জুডি হিউম্যানের জীবন ও সংগ্রাম নিয়ে নির্মাণ হয়েছে
‘বিইং হিউম্যান’। সিনেমার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা, যার
বেশিরভাগই প্রতিবন্ধী।
‘কোডা’ সিনেমার জন্য ২০২২ সালে অস্কার জেতেন শান...