কবি অলোকরঞ্জন দাশগুপ্তকে সরেজমিনে দেখার সৌভাগ্য আমার হয়নি। কিন্তু তাঁর কবিতা পড়তে পড়তে মনে হয়েছে, তাঁকে দেখার চেয়ে বড় দেখা হলো কবিতার
ভেতর দিয়ে তাঁকে খুঁজে পাওয়া। কারণ কবি তো শরীরে বাঁচেন না, বাঁচেন তাঁর সৃষ্ট-কবিতায়।
অলোকরঞ্জনের সৃষ্টি এত বিচিত্র, এত বহুকেন্দ্রিক যে তাঁর সমগ্র জীবনটাই যেন ছড়িয়ে
আছে ছন্দে, শব্দে, ইমেজে, নীরব প্রতিবাদে আর মানুষের জন্য অফুরান ভালোবাসায়। তাঁর
জীবনটা যদি পরতে পরতে খুলে দেখি, তবে দেখা যাবে—প্রতিটি পরতের নিচে লুকিয়ে আছে এক
নতুন অলোকরঞ্জন, যিনি কখনো বা...