মানিকগঞ্জে ‘অবৈধ ড্রেজার’ দিয়ে পুকুর থেকে মাটি বিক্রি করার অভিযোগ ওঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। প্রায় দুই সপ্তাহ ধরে এ ড্রেজার দিয়ে মাটি তুলছেন খালিদ সাইফুল্লাহ জিকু। তিনি হরিরামপুরের ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।স্থানীয় বাসিন্দারা জানান, চরপাড়া এলাকার রতন মিয়ার পুকুরে ড্রেজার বসিয়ে ওয়াজেদ আলীর জমি ভরাট করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে মাটি কাটা চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এতে প...