প্রেমিকার জন্য মোবাইল কেনার টাকা জোগাড় করতে নিজের অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজশাহী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি পুরো ঘটনার পরিকল্পনার কথা স্বীকার করেন।ওই শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২১)। তিনি বগুড়ার দুপচাঁচিয়ার পলিমহেশপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।পুলিশ জানায়, বাবার কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যে সাব্বির রাজশাহীতে আত্মগোপনে যান। এরপর নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই...