পদ্মায় বাসডুবিতে ঝরে গেল দম্পতির তরতাজা প্রাণ, ভেঙে দিল কাজী সাম্য সাইফ ও তার স্ত্রী জহুরা অন্তির নবগড়া সংসার। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এ দম্পতি। মাত্র এক বছরের দাম্পত্য জীবন হাসি, স্বপ্ন আর ভবিষ্যতের সব পরিকল্পনা এক নিমিষেই তলিয়ে গেল পদ্মার অন্ধকার জলে।জানা...