আবেগীয় অস্থিরতা, পরিচয় সংকট ও একাডেমিক চাপ শিক্ষার্থীদের দিনদিন মানসিকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলছে। গেল বছর ৪০৩ শিক্ষার্থী বেছে নিয়েছে আত্মহননের পথ। এর মধ্যে বেশিরভাগই স্কুল-কলেজপড়ুয়া মেয়ে। ২০২৫ সালের এ তথ্য তুলে ধরেছে সামাজিক সংগঠন আঁচল ফাউন্ডেশন। সমীক্ষার প্রতিবেদন নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে...