বিংশ শতাব্দীর মাঝের দিকের কথা। ওপার বাংলার যাত্রা মঞ্চ তখন কাঁপছে একঝাঁক নারী তারকার দাপটে। তাদের রূপের ছটায় মুগ্ধ হাজার হাজার দর্শক। কিন্তু পর্দার পেছনের রহস্যটা ছিল অন্যরকম। মঞ্চে যাদের দেখে দর্শক শিস দিত কিংবা চোখের জল ফেলত, তাদের অনেকেই ছিলেন আসলে পুরুষ। সেই ‘পুরুষ রানি’দের রাজত্বে সবচেয়ে উজ্জ্...