Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ইউনাইটেডে গৃহদাহ রিয়ালে উৎসব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২
ইউনাইটেডে গৃহদাহ রিয়ালে উৎসব

গ্রাফিকস: আগামীর সময়

জয়ে ফেরা হলো না বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচেই ভাইকিংয়ের মাঠে ড্র করেছিল তারা। বুধবার নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করল জার্মান চ্যাম্পিয়নরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন গোলের জন্য ১৩টি শট নিয়ে লক্ষ্যে রাখে পাঁচটি। আর্সেনালেরও ১৪ শটের লক্ষ্যে ছিল পাঁচটি।

বার্সেলোনা এল ক্লাসিকোর আগে পিএসজির কাছে হারলেও জয়ে প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। গোল উৎসব করে লাইপজিগকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

ইতালিয়ান বিস্ময় কোমো ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এরপর কথার লড়াইয়ে নামেন কোচ মাইকেল ক্যারিক ও মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। এ ছাড়া ইন্টার মিলান ১-০ গোলে জয় পেয়েছে শাখতার দোনেৎস্কের সঙ্গে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়ালের হয়ে একটি করে গোল বের্নার্দো সিলভা, আর্দা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দের। এটা চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে টানা তৃতীয় জয় রিয়ালের। ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।

ভিনিসিয়ুস গোল না পেলেও ছিলেন উজ্জ্বল। রবিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে এমন পারফরম্যান্স নিয়ে কোচ জোসে মরিনহো বললেন, ‘এল ক্লাসিকো নিয়ে বেশি ভাবছি না। এটা লা লিগার অন্য ম্যাচের মতোই। তবে হ্যাঁ, কিছুটা তো বাড়তি চাপ থাকবেই। দলের সবাই ভালো খেলেছে। ভিনিও ভালো খেলেছে। দারুণ একটি গোল করতে পারত, কিন্তু গোলরক্ষকের অসাধারণ সেভে সেটা হয়নি।’

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্টে কোমোর জয়ের নায়ক আর্জেন্টাইন প্লে-মেকার নিকো পাস। ২০০৯ সালের এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লিওনেল মেসির (২১ বছর ২৮৮ দিন) পর পাস-ই চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে তিনটি গোলে অবদান রাখা কনিষ্ঠতম আর্জেন্টাইন (২২ বছর ৪৩ দিন)। ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিকে পাস বলেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর একটি ম্যাচ। আমি এই রাতের কথা কখনো ভুলব না।’

৪-১ ব্যবধানে হারের পর গৃহদাহই শুরু হয়েছে ইউনাইটেডে। ৬৬ মিনিটে ফের্নান্দেসকে তুলে নেন কোচ মাইকেল ক্যারিক। ম্যাচ শেষে ফের্নান্দেসের ক্ষোভ, ‘ম্যান-টু-ম্যান প্রেসিং না করা আর কখনো কখনো পেছনের জায়গা ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কোচিং স্টাফ।’

মাঠ ছাড়ার সময় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন ক্যারিক। আর সংবাদ সম্মেলনে দিয়েছেন ফের্নান্দেসের অভিযোগের কড়া জবাব, ‘আপনি যে ফরমেশনেই খেলেন, যদি না দৌড়ান— সামনেও না পেছনেও, তাহলে কখনোই জিততে পারবেন না।’

বায়ার্ন মিউনিখচ্যাম্পিয়নস লিগভাইকিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে