Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

১ ওভারে ২৪ রান নিয়ে পাকিস্তানকে জেতালেন ফাহিম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫
১ ওভারে ২৪ রান নিয়ে পাকিস্তানকে জেতালেন ফাহিম

পাকিস্তানের জয়ের নায়ক ফাহিম আশরাফ। ছবি: পিসিবি এক্স

লক্ষ্য ১৪৮ রানের। প্রতিপক্ষ যেহেতু নেদারল্যান্ডস, পাকিস্তানের সহজ জয়ই আসার কথা। দুই ওপেনার সাইম আয়ুব ও শাহিবজাদা ফারহানের ব্যাটও সেটাই জানান দিচ্ছিল। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ তকমা যাদের গায়ে সেঁটে গেছে বহুকাল আগে, তারা আবারও প্রমাণ করল- পাকিস্তানকে নিয়ে আগে থেকে কিছু বলার সুযোগ নেই!

সহজ ম্যাচ কঠিন করে তুলে একটা সময় যখন মনে হচ্ছিল, হারই হতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গী। ঠিক তখনই ফাহিম আশরাফের তাণ্ডবে হিসাব উল্টে গেল। বাঁহাতি এই ব্যাটার ১ ওভারে ২৪ রান তুলে নিলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পাকিস্তান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডাচদের ৩ উইকেটে হারিয়েছে সালমান আগারা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরে জমা করে ১৪৭ রান। এই লক্ষ্য কঠিন বানিয়ে শেষ পর্যন্ত ৩ বল আগে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান।

শেষ দুই ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২৯ রান। ১৯তম ওভারেই ম্যাচের ফল একরকম নির্ধারণ হয়ে যায় ফাহিমের টর্নেডো ব্যাটিংয়ে। ফন বিকের করা ওই ওভারে ৩ ছক্কা ও এক চারে ফাহিম নেন ২৪ রান। শেষ ওভারে দরকার পড়ে মাত্র ৫ রান। বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করা ফাহিম খেলেন ২৯ রানের ইনিংস। ১১ বলের বীরোচিত ইনিংসটি তিনি সাজান ২ চার ও ৩ ছক্কায়। এমন পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার তারই পাওনা।

ওপেনিংয়ে সাইম ১৩ বলে ২৪ রান করে দারুণ শুরু এনে দিয়েছিলেন। পরবর্তীতে সেটি টেনে নিয়ে শাহিবজাদা করেন ৪৭ রান। মাঝের সময়টায় সালমান, বাবর আজম, উসমান খান ও শাদাব খান ব্যর্থ হলে কঠিন হয়ে যায় পাকিস্তানের সমীকরণ। কিন্তু ১৯তম ওভারে ফাহিম-ঝড়ে পাল্টে যায় ম্যাচের গতিপথ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসের সর্বোচ্চ ইনিংস আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডের (৩৭) ব্যাট থেকে। বাস ডি লিডে করেন ৩০ রান। পাকিস্তানের সালমান মির্জা ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।

ক্রিকেটপাকিস্তানখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপটি২০ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে