Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

মার্শের ইনজুরি, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্মিথ

agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫
মার্শের ইনজুরি, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্মিথ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটাকে ছোটখাটো হাসপাতাল বললে ভুল হবে না। চোটে জর্জরিত দলটির একাদশ ঠিক করাই কঠিন হয়ে পড়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে হারিয়েছে অধিনায়ক মিচেল মার্শকে। এই ব্যাটারের বিশ্বকাপ শেষ হয়ে যায়নি, তবে বিকল্প রাখতে দলে যোগ করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথকে।

এবারের বিগ ব্যাশে নতুন চেহারায় সামনে এসেছেন স্মিথ। আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দিয়েছেন। এরপরও ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বকাপের বিবেচনায় তাকে রাখেনি। চোটের কারণে স্কোয়াডে ব্যাটারের প্রয়োজন পড়লেও স্মিথ ছিলেন উপেক্ষিত।

তবে মার্শের চোটে স্মিথকে দলের সঙ্গে যোগ করতেই হলো অস্ট্রেলিয়াকে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শেষবার টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। বিগ ব্যাশে ৫৯.৮০ গড়ে ১৬৮ স্ট্রাইকরেটে ২৯৯ রান করেছেন সিডনি সিক্সার্সের জার্সিতে।

অস্ট্রেলিয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। কলম্বোর ম্যাচটি খেলতে পারেননি মার্শ। অধিনায়ক হিসেবে মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ছিলেন তিনি। তবে টসের ১৫ মিনিট আগে জানা যায়, আয়ারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, নড়াচড়া করতে ব্যথা ও অস্বস্তি হচ্ছে মার্শের। তার ফেরা নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। সেকারণে স্ট্যান্ডবাই খেলোয়াড় স্মিথকে দলে যোগ করা হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন। তার মধ্যে অন্যতম দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।

ক্রিকেটখেলাঅস্ট্রেলিয়াটি-টোয়েন্টি বিশ্বকাপটি২০ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে