মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ লিগে নড়বড়ে শুরু করেছে পিএসজি। নতুন মৌসুমের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে ড্র করেছিল তারা। লিলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তো ছিল হারের দুয়ারে। ৯০ মিনিট পর্যন্ত লিল এগিয়ে ছিল ২-০ গোলে।
হাল না ছেড়ে সেখান থেকেই লড়াই শুরু পিএসজির। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভিতিনিয়ার গোলে ম্যাচে ফেরে তারা। আর পঞ্চম মিনিটে ব্রাজিলিয়ান মার্কিনিয়োসের গোলে নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
ম্যাচ শেষে মার্কিনিয়োসের স্বস্তি, ‘শেষ বাঁশি না বাজা পর্যন্ত পিএসজির বিপক্ষে কিছুই শেষ নয়। ইতিবাচক হলো, আমাদের মানসিকতা ও ঘুরে দাঁড়ানোটা।’







