এশিয়ান গেমস
চাইনিজ তাইপের কাছে হেরেছে নারী হকি দল
ক্রীড়া প্রতিবেদক, নাগোয়া থেকে

সংগৃহীত ছবি
প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার অভিজ্ঞতাটা মধুর হয়নি বাংলাদেশ নারী হকি দলের। আইচির গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে তারা।
এশিয়াডের অভিষেক ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ ব্যবধানে হারে তারা।
চতুর্থ ম্যাচে অবশ্য কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্রয়ে প্রথম পয়েন্টের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ গ্রুপ ম্যাচে তাইপের সঙ্গে লড়াই করেও পারেনি তারা।
২ অক্টোবর নবম স্থান নির্ধারনী ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে।



