Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ দলে জায়গা হয়নি, হার্ভার্ডে পড়তে গেলেন কামাভিঙ্গা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৬:০৪
বিশ্বকাপ দলে জায়গা হয়নি, হার্ভার্ডে পড়তে গেলেন কামাভিঙ্গা

ছবি: ইনস্টাগ্রাম

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বদলি হিসেবে নেমে ৪৯ মিনিট খেলেছিলেন। গত মার্চেও ফ্রান্সের জার্সি গায়ে খেলেছেন নিজের ২৯তম আন্তর্জাতিক ম্যাচ। অথচ মাত্র ২৩ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার জায়গা হলো না ২০২৬ বিশ্বকাপের দলে! রিয়াল মাদ্রিদের হতাশাজনক মৌসুমের বেশিরভাগ সময় সাইডবেঞ্চে কাটানোর খেসারত দিতে হয়েছে তাকে। কোচ দিদিয়ের দেশমের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন এই তরুণ।

বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হলে হতাশ হওয়াই স্বাভাবিক। কিন্তু দল থেকে বাদ পড়ার এই হতাশাকে একপাশে সরিয়ে রেখে কামাভিঙ্গা বেছে নিয়েছেন জীবনের অন্য এক গন্তব্য। বিশ্বকাপের এই সময়টাকে কাজে লাগাতে তিনি পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলে ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্ট’ (বিনোদন ও ক্রীড়া) বিষয়ক একটি সংক্ষিপ্ত কোর্সে অংশ নিয়েছেন তিনি। গত ৬ জুন হার্ভার্ড ক্যাম্পাসের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে কামাভিঙ্গা লিখেছেন, ‘পড়াশোনা এবং আত্ম উন্নয়নের কয়েকটি দিন।’ 

আরও পড়ুন

মেসি-রোনালদোর সমালোচকদের একহাত নিলেন এমবাপ্পে

০৭ জুন ২০২৬

কামাভিঙ্গার এই পোস্টে মন্তব্য করে তাকে অভিনন্দন জানিয়েছেন রিয়াল মাদ্রিদে তার সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও অনেক তারকা ফুটবলার। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, কামাভিঙ্গা যখন হার্ভার্ডের ক্লাসরুমে পড়াশোনায় ব্যস্ত, ঠিক তখনই তার ফরাসি সতীর্থরা বিশ্বকাপের বেস ক্যাম্প গড়তে পা রেখেছেন এই বোস্টনেই। বোস্টনের পাশেই কেমব্রিজ উপশহরে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ওয়ালথামের বেন্টলি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থান করছে ফ্রান্সের বিশ্বকাপ দল।

বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পেলেও সতীর্থদের একদম কাছাকাছিই রয়েছেন কামাভিঙ্গা; তবে ফুটবলার হিসেবে নয়, একজন শিক্ষার্থী হিসেবে। আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দিদিয়ের দেশমের দল। পড়াশোনার পাশাপাশি কামাভিঙ্গা নিশ্চয়ই দর্শক হিসেবে সতীর্থদের উৎসাহ দিয়ে যাবেন।

এদুয়ার্দো কামাভিঙ্গাফ্রান্স ফুটবলহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    advertiseadvertise