এনসোর সঙ্গিনী হয়েও...

ভ্যালেন্তিনা সারভেন্তেস
আর্জেন্টিনার মিডফিল্ডার এনসো ফের্নান্দেস খেলেন চেলসির হয়ে। তার জীবনসঙ্গিনী ভ্যালেন্তিনা সারভেন্তেস একজন ইনস্টাগ্রাম মডেল ও ইনফ্লুয়েন্সার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভ্যালেন্তিনা পড়েছেন অদ্ভুত এক দোটানায়। জন্মসূত্রে আর্জেন্টাইন হলেও এনসোর সঙ্গিনী হিসেবে ইংল্যান্ডে অনেক দিন ধরেই আছেন, তার আগে ছিলেন পর্তুগালে। ইংল্যান্ডে তাদের প্রথম সন্তান বেনজামিনের জন্ম। তার ওপর চেলসি এনসোকে দলে নিতে খরচ করেছে মোটা অঙ্কের অর্থ, ১০৬ মিলিয়ন পাউন্ড। এত কিছুর পর ইংল্যান্ডের বিপক্ষে যেতে মন চাইছে না ভ্যালেন্তিনার, “তারা যখন ‘যে লাফাবে না সে ইংরেজ’ এই গানটা গাইবে তখন আমি ওকে (ছেলেকে) লাফাতে দেব না। আমরা ওখানে থাকি, বাচ্চারা নির্দোষ দৃষ্টিভঙ্গী থেকে খেলা দেখে, আমার কাছেও এখন সেটি মনে হয়। আমরা তিন বছর ধরে ওই দেশে আছি, (ইংল্যান্ড) এই ম্যাচটি তাই খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে।” শুধু ভ্যালেন্তিনাই নয়, অালেক্সিস ম্যাক অালিস্টারের দাদি সিলভানা রেইলাও বলেছেন, “আমার নাতি জন্মেছে ইংল্যান্ডে। তাই যখন সবাই ‘যে লাফাবে না সে ইংরেজ’ গানটা গাইবে, তাকে নিয়ে আমি বসে থাকব।”




