Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, নেপালের বিদায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০
সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ, নেপালের বিদায়

জেসন হোল্ডারের আরেকটি উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই পেসার। ছবি: এক্স

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। নেপালকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়ে পেয়েছে টানা তৃতীয় জয়। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছে গেছে ক্যারিবিয়ানরা। বিপরীতে টানা তিন হারে বিশ্বকাপ শেষ নেপালের।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে নেপাল। সহজ লক্ষ্য ১৫.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ পেয়েছেন হাফসেঞ্চুরি।

দুই ওপেনার ব্রেন্ডন কিং ও হোপ যোগ করেন ৪৩ রান। ২২ রান করা কিংয়ের বিদায়ের পর জয় নিশ্চিত করেন হোপ ও শিমরন হেটমায়ার। ফর্মের তুঙ্গে থাকা হেটমায়ার ৩২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৬ রানে।


হোপও ছিলেন দুর্দান্ত। নেপাল বোলারদের শাসন করে ৪৪ বলে খেলেন হার না মানা ৬১ রানের ইনিংস। চমৎকার ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায়।

এর আগে জেসন হোল্ডারের তোপে স্কোর বড় করতে পারেনি নেপাল। দলীয় সর্বোচ্চ ৫৪ রান আসে দীপেন্দ্র সিং আইরের ব্যাট থেকে। ম্যাচসেরার পুরস্কার জেতা হোল্ডার ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডকে উড়িয়ে শুরু করে বিশ্বকাপ অভিযান। এরপর ইংল্যান্ডকে কুপোকাত। শিরোপাপ্রত্যাশী ইংলিশদের ৩০ রানে হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা হওয়ার পথ সহজ করে নেয়। আর এবার নেপালকে হারিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হলো ক্যারিবিয়ানদের।

ক্রিকেটখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপটি২০ বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে