মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

এই ম্যাচে তাকে কোনোভাবেই ফেভারিট ধরেননি কেউ। সেই ডায়ানা স্নাইডারই চমকে দিলেন পুরো টেনিস বিশ্বকে। ফ্রেঞ্চ ওপেনের এ আসরের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলেন বেলারুশের এই টেনিস তারকা। গতকাল নারী এককে এক নম্বর বাছাই বেলারুশের আরাইনা সাবালেংকাকে ৩-৬, ৭-৫, ৬-০ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন স্নাইডার। কোয়ার্টার ম্যাচে শুরু থেকেই ছিল সাবালেংকার দাপট। একপর্যায়ে এগিয়েও ছিলেন। কিন্তু এরপর হঠাৎ করেই ম্যাচের গতিপথ বদলে যায়। ২৫ নম্বর বাছাই স্নাইডার শেষ ১৩ গেমের মধ্যে ১২টিতেই জয় তুলে নেন। সাবালেংকা ছিলেন এই ড্রয়ে টিকে থাকা একমাত্র সাবেক চ্যাম্পিয়ন ও শিরোপার বড় দাবিদার। শেষ পর্যন্ত তাকে হারিয়েই সেমিফাইনালে উঠলেন স্নাইডার। সেমিতে তার প্রতিপক্ষ মাজা চালিনসকা।




