মর্নিং স্টার

ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের একক এখন উন্মুক্ত। বিদায় নিয়েছেন চারবারের চ্যাম্পিয়ন সিয়াতেক আর বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফ। তাই এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে রোঁলা গারো। সেই চ্যালেঞ্জে আরও একধাপ এগিয়ে গেলেন রাশিয়ার আনা কালিনস্কায়া। চতুর্থ রাউন্ডে গতকাল আনাস্তাসিয়া পোতাপোভাকে হারিয়েছেন তিনি। ম্যারাথন ম্যাচটি জিতেছেন ৬-৪, ২-৬, ৭-৬ (১০-৭) গেমে। ম্যাচে অবশ্য ফেভারিট ছিলেন আনাস্তাসিয়া। কেননা বর্তমান চ্যাম্পিয়ন কোকো গফকে তৃতীয় রাউন্ডে হারিয়েছিলেন তিনিই। কালিনস্কায়ার বিপক্ষে প্রথম সেটে এগিয়েও যান ৪-১ গেমে। সেখান থেকেই ম্যাচের লাগামটা ধরেন কালিনস্কায়া। চতুর্থ রাউন্ড জিতে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকিট পেলেন তিনি। প্যারি-পোল মাজা ম্যাচের বিজয়ীর সঙ্গে শেষ আটের ম্যাচটি খেলবেন তিনি।







