ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
আগামীর সময় ডেস্ক

সংগৃহীত ছবি
দেশের আকাশে আজ কোথাও ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে রাতে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।







