Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সনাতন

ইসকনের ৬০ বছর পূর্তিতে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৬
ইসকনের ৬০ বছর পূর্তিতে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট

ছবি: আগামীর সময়

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২৬’-এর চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ আশ্রমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইসকন বাংলাদেশের আয়োজনে এবং জাগ্রত ছাত্র সমাজের পরিচালনায় দেশব্যাপী এ প্রতিযোগিতার উপজেলা, জেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের পর্ব শেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে।

প্রতিযোগিতায় রয়েছে গীতার শ্লোক আবৃত্তি, কুইজ, ভজন-কীর্তন, চিত্রাঙ্কন, ছবিতে রং, পৌরাণিক অভিনয়, বৈদিক নৃত্য ও বক্তৃতা। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আধ্যাত্মিক চেতনা ও কৃষ্ণভাবনার চর্চায় উৎসাহিত করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। বিভিন্ন পর্বে উপহার সামগ্রী ও ক্রেস্ট প্রদানের ব্যবস্থাও রয়েছে। চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে।

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ৯টা থেকে দিনব্যাপী বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসকনের জিবিসি শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংকীর্তন বিভাগের প্রধান শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। এ ছাড়া ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাস, সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, যুগ্ম সম্পাদক শ্রী হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও শ্রী জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইসকন ময়মনসিংহের বিভাগীয় সম্পাদক শ্রী জয়রাম দাস ব্রহ্মচারী, ঢাকা বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রী শুভ নিতাই দাস ব্রহ্মচারী, রংপুর বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রী কংসহন্ত দাস ব্রহ্মচারী, সিলেট বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রী ঔদার্য গৌর দাস ব্রহ্মচারী, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক শ্রী সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রী পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী এবং রাজশাহী বিভাগের বিভাগীয় সম্পাদক শ্রী পার্থ সারথি দাস ব্রহ্মচারী।

এ ছাড়া ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডিভোটি কেয়ারের চেয়ারম্যান শ্রী বিমলা প্রসাদ দাস, রিসলভের চেয়ারম্যান ও কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী যুগধর্ম দাস এবং ইসকন কমিউনিকেশনসের কান্ট্রি ডিরেক্টর ও কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রী হৃষীকেশ গৌরাঙ্গ দাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই কৃষ্ণভাবনায় প্রশিক্ষিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এ উদ্যোগের লক্ষ্য। এ জন্য অভিভাবক, শিক্ষক এবং সামাজিক ও ধর্মীয় প্রতিনিধিদেরও উদ্যোগটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসকনমেগা কনটেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?