প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরসঙ্গী হচ্ছেন আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। রবিবার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটে তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
রবিবার সন্ধ্যায় ‘আগামীর সময়’কে বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমান নিজেই। বললেন, ‘আমি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছি। এরইমধ্যে হাতে টিকিট পেয়েছি। এখন প্রস্তুতি নিচ্ছি।’
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের একটি দলও সফরসঙ্গী হিসেবে জাপান যাবে।
সফরে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তার।




