সভাপতি হিরু, সম্পাদক মনি
বগুড়া মহানগর বিএনপির নতুন কমিটি
আগামীর সময় প্রতিবেদক

অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী ও মো. মনিরুজ্জামান মনি
বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীকে (হিরু) সভাপতি এবং মো. মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মো. মশিউর রহমান শামীম (সিনিয়র সহসভাপতি), মো. মাহমুদুল হাসান তুহিন (যুগ্ম সাধারণ সম্পাদক) ও মো. সোলাইমান আলী (সাংগঠনিক সম্পাদক)।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অতি শিগগিরই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।




