Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজনীতি

মিয়া গোলাম পরওয়ার

সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২০:১৮
সরকার একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে

ছবি: আগামীর সময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার ওয়াদা ভঙ্গ করেছে।’

আজ বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দলীয়করণের কারণে জনগণ হতাশ। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।’

বিদ্যুতের মূল্যবৃদ্ধির কঠোর সমালোচনা করেন তিনি বলেছেন, ‘সরকার পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে মাত্র কয়েক মাসের মধ্যেই বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।’

তার দাবি, বিদ্যুৎ খাতে দুর্নীতি, সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের নামে অপচয় বন্ধ না করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে। এ সময় অবিলম্বে বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, ‘ব্যাংকটিকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র চলছে। গ্রাহকদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’ এ সময় কোরবানির পশুর চামড়ার বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি।

সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ব্যাংক খাতে স্বচ্ছতা নিশ্চিত এবং জনগণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান জামায়াত নেতারা।

জামায়াত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise