Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

সবার উপরে ভোটার সত্য…

agamir somoy
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯
সবার উপরে ভোটার সত্য…

‘সালিশ যাই হোক, তাল গাছটা আমার’- অনেক মানুষের মধ্যেই এমন একটা গোয়ার্তুমি ভাব প্রায়ই দেখা যায়। এই কথাটা মনে এলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে। অতীতে বহু বিতর্কিত, প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখার অভিজ্ঞতা আমাদের রয়েছে। এর মধ্যেও দুয়েকবার অপেক্ষাকৃত ভালো নির্বাচনও হয়েছে; তাতে বিজয়ী পক্ষকে উল্লাসে ফেটে পড়তে দেখা গেলেও কখনও যা দেখতে পাওয়া যায় না, তাহলো পরাজয়কে সহজভাবে মেনে নিতে পারার উদারতা। ফলে ভোটের পর দীর্ঘদিন ধরে পরাজিত পক্ষের অসহিষ্ণুতা জিইয়ে থাকে। তাতে সন্দেহ, অবিশ্বাস আর অস্থিরতার ঘন কালো মেঘ জমতে থাকে। গণতন্ত্রের সুবাতাস আটকে যায় অবরুদ্ধ পরিবেশে।

বাস্তবতা হচ্ছে ভোটে দু'পক্ষ জিতবে না। জিতবে একটি পক্ষ। তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। যারা জিতবে না তাদের ওপর থাকবে বিরোধী দলের ভূমিকা পালনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিজয়ী পক্ষের এটা ভাবার কারণ নেই, ভোটে জিতেছি মানেই সবকিছুর ওপর দখল পেয়ে গেছি। আবার হেরে যাওয়ার মানেও এমন নয়, ‘সব শেষ হয়ে গেলো।’


আমাদের তিক্ত অভিজ্ঞতা হলো, নির্বাচনে হেরে গেলে তুবড়ি ছোটানো হয়-ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। কখনো স্থ‍ূল, কখনো সুক্ষ্ম কারচুপির অভিযোগ শুনতে শুনতে ভোটাররা তিতিবিরক্ত। অথচ সহজভাবে জনগণের রায় মাথা পেতে নিলে, বিজয়ী পক্ষকে অভিনন্দন জানালে কোনো ক্ষতি তো নেই-ই বরং ভবিষ্যতে তা নিজেদের জন্যই মঙ্গল বয়ে আনতে পারে। এটাই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। এই বোধবুদ্ধিটুকু রাজনীতিবিদদের মাথায় যে নেই এমনও নয়। কিন্তু তারা আবর্তিত হন অতি পুরাতন ও দুর্ভেদ্য এক রাজনৈতিক অপসংষ্কৃতির দুষ্টু বৃত্তে। এবার সময় এসেছে সেই বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসার। বিজয়ী পক্ষকে মাথায় রাখতে হবে, জনগণ তাদেরকে শুধু ক্ষমতা উপভোগ করতে নয়, দেশ গড়ার বিশাল দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছে। আর বিজিত পক্ষের জন্য জনতার বার্তা হচ্ছে, আগামী পাঁচ বছরে এমন কিছু করে দেখাও যাতে তোমাদের নামেও তারা জয়ধ্বনি দিতে পারে।

আমাদের প্রত্যাশা, এবার ভোটের দিনের ছবিটা হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক সুন্দর। মানুষ আনন্দ নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দেয়ার পর টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষা করবেন ফলাফলের জন্য। ফল ঘোষণার পর পাড়া-মহল্লায় আনন্দ মিছিল হবে। সেখানে সামিল হতে বিজয়ীরা হাত ধরে টেনে নিয়ে যাবেন বিজিত পক্ষের নেতা-কর্মী-সমর্থকদের। এমন কিছু মুহূর্ত দেখতে চাওয়াটা কি আকাশ-কুসুম কল্পনা! জানি না, শুধু এটুকু বলতে পারি এবার ভোটের মর্যাদা রক্ষা করতে না পারলে আগামীর সময় কারো জন্যই তেমন একটা সুখের হবে না। মুখে মুখে গণতন্ত্র চাইবেন, অথচ বাস্তবে গণতন্ত্রের সদাচার ও মৌলিক শর্তগুলো অগ্রাহ্য করবেন তাতো হতে পারে না। তাই ভুল করেও ভুলে যাবেন না যে, জনগণই সকল ক্ষমতার উৎস।

সবার উপরে ভোটার সত্য…


লেখক: সাংবাদিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমতামতভোটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    advertiseadvertise