বাংলাদেশিদের আইডেন্টিটি হিসেবে পরিচিত নিউইয়র্কের জামাইকা মসজিদ

জামাইকা মসজিদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আইডেন্টিটি হিসেবে পরিচিত পেয়েছে। এই মসজিদে প্রতি শুক্রবার ৫ হাজার বাংলাদেশি জুম্মার নামাজ আদায় করে। প্রতি ওয়াক্তেরও নামাজ অনুষ্ঠিত হয়। প্রতি ঈদে এই মসজিদের তত্ত্বাবধানে ২৫ থেকে ৩০ হাজার মানুষের জামায়াত অনুষ্ঠিত হয়। যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের নিয়ে বৃহত্তম জামায়াত। এই উৎসব পার্বনে অংশ নেন যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট গর্ভনর, সিনেটর ও নিউইয়র্ক সিটি মেয়র সহ মূলধারার নেতৃবৃন্দ। অংশ নেন নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভানিয়ার বাংলাদেশি মুসলমানরাও। এ মসজিদকে ঘিরেই জামাইকাতে হাজার হাজার বাংলাদেশির বসতি গড়ে উঠেছে। এ তথ্যগুলো দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান।
তিনি বলেন, প্রায় ৫০ বছরের পূরনো এই মসজিদের সংস্কার কাজ চলছে। ৪ তলা ভবনটি জামাইকা মুসলিম সেন্টার হিসেবে পরিচিত। এতে মসজিদেও কার্যক্রমের পাশাপাশি আরবি/বাংলা স্কুল ও কমিউনিটি সেন্টার রয়েছে। ৪ মিলিয়ন ডলারের সংস্কার প্রোজেক্টের ২ মিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। তা পূরনে জরুরীভিত্তিতে আরো ২ মিলিয়ন ডলার প্রয়োজন। আগামী ২৪ অক্টোবর সন্ধ্যায় লার্গোয়াডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। ফান্ডরেইজিং ডিনার শুরু হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। ফান্ডরেইজিং এ কিনোট স্পিকার থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শেখ ওসমান বিন ফারুক। গেস্ট স্পিকার হিসাবে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার শেখ ড. জাকির আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ ও ইমাম শামসে আলী।
জামাইকা মুসলিম সেন্টারের নেতৃবৃন্দ মসজিদ ভবনের কার্যক্রমের আগ্রগতি নিয়ে গত ১২ অক্টোবর সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ারের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফান্ডরেইজিংয়ের আহ্বায়ক ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান তুহীন, ইঞ্জিনিয়ার এনামুল হক, ডা. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ আলতাফ উদ্দিন মান্নান ও সাঈয়েদ মোস্তাফিজুর রহমান লাবু ।
ফকরুল ইসলাম দেলোয়ার বলেন, নিউইয়র্কে বাংলাদেশিদের গর্বের প্রতিষ্ঠান জ্যামাইকা বাংলাদেশ মুসলিম সেন্টার। এ সেন্টারকে কেন্দ্র করেই জ্যামাইকায় গড়ে উঠেছে বাংলাদেশি জনপদ। নিউইয়র্কে এখন বাংলাদেশিদের সবচেয়ে বড় বসতি এই জ্যামাইকা এলাকাতেই। যে কারণে মুসল্লিদের সংখ্যা দিনদিন বাড়ছে। জুম্মার নামাজের দুটো জামাত করার পরও মানুষকে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। অন্যদিকে মাদ্রাসার ছাত্রছাত্রীদের স্থান সংকুলান না হওয়ায় লেখপড়া বিঘ্নিত হচ্ছে। কষ্ট করে লেখাপড়া করতে হচ্ছে। এ কারনেই সম্প্রসারনের কাজ চলছে।
তাদের এখন জরুরীভিত্তিতে আরো ২ মিলিয়ন ডলার প্রয়োজন। যে কারণে আগামী ২৪ অক্টোবর সন্ধ্যায় লার্গোয়াডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। ফান্ডরেইজিং ডিনার শুরু হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। ফান্ডরেইজিং এ কিনোট স্পিকার থাকবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শেখ ওসমান বিন ফারুক। গেস্ট স্পিকার হিসাবে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার শেখ ড. জাকির আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ ও ইমাম শামসে আলী।
সংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে (পবিত্র মাহে রমজানের পূর্বে) তারা কাজ শেষ করতে চান। তাদের দাবি এ সম্প্রসারণ কাজ শেষ করা গেলে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না। তৃতীয় তলা তাদের ক্লাসের জন্য তৈরি করা হবে। সেই সঙ্গে একসঙ্গে প্রায় ৪ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবে। আগামী দিনে বেসমেন্টে কম্যুনিটির অনুষ্ঠানও করা যাবে। সংবাদ সম্মেলনে নেতারা এ কাজে কম্যুউনিটির বিত্তবানসহ সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান।



