Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

যুক্তরাজ্যে চাকরির বাজারে মন্দা, বাড়ছে বেকারত্বের আশঙ্কা

লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২০:০৮
যুক্তরাজ্যে চাকরির বাজারে মন্দা, বাড়ছে বেকারত্বের আশঙ্কা

অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যয়চাপের কারণে যুক্তরাজ্যের চাকরির বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। সম্প্রতি দুটি প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিগুলো নতুন কর্মী নিয়োগে সতর্ক অবস্থান নেওয়ায় শ্রমবাজার এখনও ভঙ্গুর অবস্থায় রয়েছে।

গত সোমবার প্রকাশিত হিসাবরক্ষণ ও পরামর্শক প্রতিষ্ঠান বিডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মাসিক কর্মসংস্থান সূচক প্রায় ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সূচকটি সবশেষ এত নিচে নেমেছিল ২০১১ সালের মার্চে, যখন বৈশ্বিক আর্থিক সংকটের পর চাকরির বাজার পুনরুদ্ধারের পর্যায়ে ছিল।

প্রতিবেদন অনুযায়ী, নিয়োগপ্রবণতা, কর্মীর সংখ্যা এবং শ্রমচাহিদা পরিমাপকারী সূচকটি ফেব্রুয়ারিতে ছিল ৯৩ দশমিক ৩০, যা জানুয়ারির সমান। সূচকটি ৯৫–এর বেশি হলে প্রবৃদ্ধি এবং এর নিচে থাকলে সংকোচন বোঝায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরু থেকে সূচকের পতনের গতি কিছুটা স্থিতিশীল হলেও স্বল্প মেয়াদে উল্লেখযোগ্য পুনরুদ্ধারের তেমন লক্ষণ দেখা যাচ্ছে না।

কেপিএমজি এবং রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে স্থায়ী ও অস্থায়ী—উভয় ধরনের কর্মী নিয়োগের চাহিদা কমেছে।

সরকারি পরিসংখ্যানেও একই চিত্র পাওয়া গেছে। ২০২৫ সালের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ২ শতাংশে, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তরুণদের ক্ষেত্রে এই হার প্রায় ১১ বছরের মধ্যে সর্বোচ্চ।

দেশটির অফিস ফর বাজেট রেসপনসিবিলিটি পূর্বাভাস দিয়েছে, চলতি বছরে বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। এর আগে গত নভেম্বরে সংস্থাটি ৪ দশমিক ৯ শতাংশ বেকারত্বের পূর্বাভাস দিয়েছিল।

তবে বিডিও জানিয়েছে, তাদের ব্যবসায়িক আউটপুট সূচক ফেব্রুয়ারিতে বেড়ে ৯৮ দশমিক ৮০ হয়েছে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। মূলত সেবা খাতের কার্যক্রম বাড়ার কারণে এই উন্নতি হয়েছে। টানা তিন মাস ধরে সূচকটিতে পুনরুদ্ধারের ধারা দেখা যাচ্ছে।

গত ফেব্রুয়ারিতে স্থায়ী কর্মীর চাহিদা বেড়েছে কেবল প্রকৌশল খাতে। বিপরীতে খুচরা বাণিজ্য এবং হোটেল ও ক্যাটারিং খাতে স্থায়ী পদে নিয়োগ সবচেয়ে বেশি কমেছে। অস্থায়ী চাকরির ক্ষেত্রেও খুচরা খাতেই সবচেয়ে বড় পতন দেখা গেছে।

কেপিএমজি যুক্তরাজ্যের প্রধান নির্বাহী জন হোল্ট বলেন, মধ্যপ্রাচ্যের সংকটসহ বৈশ্বিক নানা ঘটনার কারণে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আবারও অপ্রত্যাশিত অর্থনৈতিক চাপের মুখে পড়ছে।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে নিয়োগে সতর্কতা বজায় রাখছে অনেক কোম্পানি।’

লন্ডনবেকারত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    advertiseadvertise