Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানই আগ্রহী

  • প্রয়োজন শুধু দক্ষতা ও ভাষাজ্ঞান
  • প্রধান চাহিদার খাত কেয়ারগিভার, নার্স ও সফটওয়্যার প্রকৌশলী
নোমান মোশারেফ
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬
বাংলাদেশ থেকে কর্মী নিতে জাপানই আগ্রহী

গ্রাফিকস: আগামীর সময়

এশিয়ার উন্নত দেশ জাপানে দ্রুত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। এতে করে দেশটির শিল্প খাতে দেখা দিয়েছে কর্মক্ষম মানুষের বড় সংকট। পাশাপাশি বয়স্ক বা পেনশনভোগী জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের পরিচর্যা নিয়েও সৃষ্টি হয়েছে সংকট। এমন প্রেক্ষাপটে ঘাটতি কাটাতে বিদেশি কর্মী নিয়োগে জোর দিচ্ছে দেশটি। এক্ষেত্রে প্রথমেই উঠে আসছে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের প্রেক্ষাপটে ইস্যুটি চলে আসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রসঙ্গে জাপানের একাধিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে।

অবশ্য বিএনপি সরকারের সঙ্গে স্বাক্ষরিত একটি নতুন চুক্তির আওতায় আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মীদের গ্রহণ করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য জাপান সম্পূর্ণ প্রস্তুত। “এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট মেমোরেন্ডাম অব কোঅপারেশন” নামে পরিচিত এই চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীকালে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পাবে।

এ চুক্তির তথ্যটি জাপানের গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। এই মুহুর্তে নার্স এবং কেয়ারগিভারের বড় সঙ্কটের মুখে পড়ছে দেশটি। নাসশেল টু ডেসহ একাধিক গণমাধ্যম মনে করছে এই সঙ্কট কাটাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ যুক্তিযুক্ত হবে।

জাপানের স্ট্যাটিসটিকস ব্যুরো এবং ক্যাবিনেট অফিসের ২০২৫-২৬ সালের পরিসংখ্যান বলছে, দেশটির ১২ দশমিক ২৭ কোটি জনসংখ্যার মধ্যে ৩ দশমিক ৬২ কোটি ৬৫ বা তারও বেশি বয়সী। এই বিপুল জনসংখ্যার স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন পরিচর্যা নিয়ে জাপান সরকার উদ্বিগ্ন। এ সমস্যার সমাধানে দেশটির সরকার বিদেশ থেকে নার্স ও কেয়ারগিভার নেওয়ার বিষয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করছে। এই দুই খাতে জাপানে বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্সের (বিসিআইপিএ) নির্বাহী পরিচালক ড. সাহাব এনাম খান আগামীর সময়কে বলছিলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু উন্নয়ন সহযোগী নয়, জাপান হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের এক গুরুত্বপূর্ণ উৎস।’

‘জাপান দীর্ঘ গড় আয়ুর দেশ। সেখানে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব বয়স্ক মানুষের পরিচর্যা করা নিয়ে জাপান হিমশিম খাচ্ছে। এ সেক্টরে তারা বিদেশ থেকে নার্স এবং কেয়ারগিভার নিতে চাচ্ছে। বাংলাদেশ এ সুযোগটি কাজে লাগাতে পারে’— যোগ করলেন অধ্যাপক খান।

জাপানের মিনিস্ট্রি অব হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ারের (এমএইচএলডব্লিউ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাপানে কেয়ারগিভার কর্মীর চাহিদা ছিল ২১ দশমিক ৫ লাখ, ২০২৬ সালে এই চাহিদা এসে দাঁড়িয়েছে ২৪ লাখে এবং ২০৪০ সালে তা দাঁড়াবে ২৭ দশমিক ২ লাখে।

প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে এই ইস্যুটি অন্তর্ভুক্ত করা উচিত উল্লেখ করে অধ্যাপক সাহাব এনাম খান বললেন, ‘আমাদের যে বিশাল জনশক্তি রয়েছে, তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে এসব সেক্টরে নিয়োগ করার ব্যাপারে জাপান সরকারকে অনুরোধ করা উচিত।’

এ ছাড়া জাপানের অন্যান্য শিল্প খাতে কর্মক্ষম শ্রমশক্তির যথেষ্ট ঘাটতি রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের ২০২৪ সালের একটি প্রতিবেদনে রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের পূর্বাভাস উদ্ধৃত করে বলা হয়েছিল, জাপানের শ্রমবাজারে সম্ভাব্য শ্রমিক ঘাটতি ২০৩০ সালে প্রায় ৩৪ লাখ এবং ২০৪০ সালে প্রায় ১ দশমিক ১ কোটি হতে পারে।

অন্যদিকে, জাপানের সরকারি শ্রমনীতি-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান জাপান ইনস্টিটিউট ফর লেবার পলিসি অ্যান্ড ট্রেনিংয়ের (জেআইএলপিটি) ২০৪০ সালের কর্মসংস্থান পূর্বাভাসে দেখা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোর পদক্ষেপ না থাকলে কর্মরত মানুষের সংখ্যা ২০২২ সালের ৬ দশমিক ৭২৪ কোটি থেকে ২০৪০ সালে প্রায় ৫ দশমিক ৭৬৮ কোটিতে নেমে আসতে পারে। অর্থাৎ প্রায় ৯৫ দশমিক ৬ লাখ কর্মরত মানুষের হ্রাস। তবে প্রবৃদ্ধি ও শ্রমবাজারে অংশগ্রহণ বাড়লে কর্মসংস্থানের এই পতন অনেকটাই ঠেকানো সম্ভব।

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, ২০২৫ সালের জুন পর্যন্ত জাপানে বসবাসরত বাংলাদেশির সংখ্যা ৪০ হাজার ৪৫ জন, যার বড় একটি অংশ শিক্ষার্থী হিসেবে জাপানে এসে পরে সেখানেই স্থায়ী হয়েছেন। বাংলাদেশিদের একটি বড় অংশ ছোটখাটো ব্যবসার পাশাপাশি সেবা ও উৎপাদন খাতে নিয়োজিত। এ ছাড়া উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি ‘টেকনিক্যাল ইন্টার্ন’, ‘স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার’ (নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী) এবং ‘ইঞ্জিনিয়ার/স্পেশালিস্ট ইন হিউম্যানিটিস/ইন্টারন্যাশনাল সার্ভিসেস’ ভিসায় জাপানে যাচ্ছেন।

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মহাসচিব রবিউল আলম আগামীর সময়কে বললেন, ‘জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর বড় সুযোগ রয়েছে। বিশেষ করে সফটওয়্যার প্রকৌশলী, পরিচর্যাকারী এবং নার্সদের চাহিদা রয়েছে। জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় পরিচর্যাকারী ও নার্সের প্রয়োজন রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে পারে।’

তবে এজন্য কর্মীদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাপানি ভাষা শেখাতে হবে। একজন নার্স বা পরিচর্যাকারীর শুধু পেশাগত দক্ষতা থাকলেই হবে না, তাকে জাপানি ভাষায় যোগাযোগও করতে জানতে হবে। দেশে বসেই ভাষা ও পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

ভাষাগত দক্ষতাকে সমস্যা হিসেবে উল্লেখ করে জেবিসিসিআই মহাসচিব বলছিলেন, ‘ভাষাগত দক্ষতার অভাব একটি বড় বাধা। তবে শুধু ভাষা জানলেই হবে না, পেশাগত দক্ষতাও থাকতে হবে। জাপানের শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশকে ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপালসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। এসব দেশের অনেক কর্মী জাপানের শ্রমবাজারে রয়েছেন। তাই আমাদের কর্মীদের দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে হবে।’

‘বাংলাদেশের বিপুল জনসংখ্যা আমাদের সম্পদ। এই জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে আমরা আরও বেশি অর্থনৈতিক সুফল পাব। অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ কর্মী পাঠাতে পারলে তাদের আয় ও দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও বাড়বে। দক্ষ কর্মী তৈরি করা তাই দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ বিনিয়োগ’— যোগ করেন রবিউল আলম।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৮ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকীকরণসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হবে। আটটি প্রস্তাবের মধ্যে চারটি সই হতে পারে বলে আলোচনা রয়েছে।

জাপানদক্ষতাভাষাজ্ঞানকেয়ারগিভারনার্সসফটওয়্যারপ্রকৌশলীকর্মী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই