Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নিজেদের অনুষ্ঠানে নিজেরাই অতিথি

পাভেল রহমান
পাভেল রহমান
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:০৫
নিজেদের অনুষ্ঠানে নিজেরাই অতিথি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলা একাডেমির একটি বিষয়ভিত্তিক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তার অপ্রাসঙ্গিক বক্তব্যে বিরক্ত হয়ে মঞ্চেই ক্ষোভ প্রকাশ করেছিলেন গবেষক ও সাংস্কৃতিক সংগঠক মফিদুল হক। তিনি বলেছিলেন, ‘বিষয়ভিত্তিক সেমিনারে বিশেষজ্ঞ কাউকে বক্তা মনোনীত করা উচিত। না হলে সরকারি টাকা খরচ করে এসব অনুষ্ঠান করার কোনো সার্থকতা তৈরি হয় না।’

চব্বিশের গণঅভ্যুথানের পর বিষয়ভিত্তিক সেমিনার ও অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্য দেওয়ার প্রবণতা কমবে বলে অনেকে ধারণা করলেও, বাস্তবে হয়েছে উল্টো। বরং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক আমন্ত্রণ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কোনো অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও দেখা যাচ্ছে অতিথির চেয়ারে। এ যেন নিজেই আয়োজক, নিজেই অতিথি। এ বিষয়টিকে মফিদুল হক বলছেন, ‘দুঃখজনক প্রবণতা।’

সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁকে স্মরণ করে গত মঙ্গলবার এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ হোসেন। আর বিশেষ অতিথির চেয়ারে বসেছিলেন আয়োজক প্রতিষ্ঠানেরই পরিচালক কে এম আল-আমীন। মুখ্য আলোচক জেহাদ উদ্দিনও ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য। স্বাগত বক্তব্য দেন উপপরিচালক সুবর্ণা শিরিন। সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। সংগীত প্রশিক্ষক ছন্দা চক্রবর্তী ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গান শোনান। সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. ফখরুল আলম।

এই স্মরণানুষ্ঠানে পরিবারের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ইব্রাহীম খাঁর নাতি মোসাদ্দেক হাবিব। তিনি ইব্রাহীম খাঁর মেয়ে খালেদা হাবিবের ছেলে। ইব্রাহীম খাঁ ফাউন্ডেশনেরও সভাপতির দায়িত্বে আছেন তিনি।

মোসাদ্দেক হাবিব আগামীর সময়কে বললেন, ‘ইব্রাহীম খাঁর উত্তরসূরি হিসেবে আমাদের পরিবারের কেউ দাওয়াত পাইনি। আমার মা ছিলেন ইব্রাহীম খাঁ ফাউন্ডেশনের সভাপতি, এখন আমি সভাপতির দায়িত্বে আছি। সাধারণত ইব্রাহীম খাঁকে নিয়ে অনুষ্ঠান করা হলে ফাউন্ডেশনকে আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানের ব্যাপারে আমাদের জানানো হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে নজরুল ইনস্টিটিউটের পরিচালক কে এম আল-আমীন আগামীর সময়কে বললেন, ‘ইব্রাহীম খাঁর পরিবারের কেউ বেঁচে আছেন কি না, তা আমাদের নলেজে নেই।’ প্রতিষ্ঠানের পরিচালক হয়েও অনুষ্ঠানে বিশেষ অতিথি হওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

এদিকে মোসাদ্দেক হাবিব বললেন, ‘আমার এক বোন গুলতেকিন খান তো সাহিত্য অঙ্গনে পরিচিত নাম। তাকেও তো দাওয়াত করা হয়নি।’

শুধু নজরুল ইনস্টিটিউট নয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের ১৮টি দপ্তর বা সংস্থা আয়োজিত প্রায় সব অনুষ্ঠানেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অতিথি করা যেন এখন অনেকটা বাধ্যতামূলক। নাম প্রকাশ না করে শিল্পকলা একাডেমির এক কর্মকর্তা বলেছেন, শিল্পকলা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এখন পুরোপুরি মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হয়ে চলছে। সব অনুষ্ঠানই হচ্ছে মন্ত্রণালয়ের নির্দেশে এবং সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অতিথি করা হচ্ছে।

সম্প্রতি শিল্পকলা একাডেমি ৪৪ গুণীকে স্মরণ করে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এ ছাড়া প্রতিদিনের আয়োজনেই অতিথি হতে দেখা যায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের।

গবেষক মফিদুল হক আগামীর সময়কে বললেন, ‘এটা তো দুঃখজনক প্রবণতা। বুদ্ধিবৃত্তিক জগতে পদাধিকার বলে কেউ কর্তৃত্ব দাবি করতে পারে না। পদাধিকারী কেউ বুদ্ধিবৃত্তিক জায়গায় মেধাবী হতে পারেন। তারা যথাযথ সম্মানও পান। সেটা তাদের বুদ্ধিবৃত্তিক কাজের জন্যই। এ বোধটুকু আমাদের প্রশাসনে সঞ্চারিত হবে বলে প্রত্যাশা করি।’

গত শনিবার কবি জীবনানন্দ দাশ, কবি আল মাহমুদ, লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ এবং কথাসাহিত্যিক রশীদ করীম স্মরণে সেমিনার আয়োজন করে বাংলা একাডেমি। এই আয়োজনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এক দিনেই কেন চারটি বিষয়ভিত্তিক সেমিনার? তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, অর্থবছর শেষ হওয়ার আগেই বাজেটের টাকা খরচ করতে তড়িঘড়ি সেমিনারের আয়োজন করা হচ্ছে, যা বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে কোনো প্রভাব ফেলছে না।

গুণিজন স্মরণ অনুষ্ঠানের বিষয়ে জানতে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাকে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও ফোন ধরেননি।

তবে গত শনিবার বাংলা একাডেমি আয়োজিত সেমিনার সিরিজের উদ্বোধনী পর্বের বক্তব্যে সংস্কৃতি সচিব বলেছিলেন, ‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রের পথিকৃৎ গুণিজনের স্মরণে বছরব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে। বাংলা একাডেমিসহ মন্ত্রণালয়ভুক্ত প্রতিষ্ঠানগুলো রাজধানী এবং এর বাইরে গুণিজনের স্মৃতিবিজড়িত এলাকায় সেমিনার, আলোচনা অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে স্মরণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করছে।’

 

নজরুল ইনস্টিটিউটসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’