Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রূপপুরে সেফটি ভালভের জট খুলল, ১৬ মেগাপ্যাসকেল চাপে পরীক্ষা সফল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫
রূপপুরে সেফটি ভালভের জট খুলল, ১৬ মেগাপ্যাসকেল চাপে পরীক্ষা সফল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

দীর্ঘ প্রায় এক মাসের অনিশ্চয়তার পর অবশেষে সুখবর এলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। যে সেফটি ভালভের ত্রুটিতে আটকে ছিল প্রথম ইউনিটের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথ, গতকাল বুধবার রাতে সেই ভালভের উচ্চচাপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

কমিশনিং প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভালভ তথা সেফটি ভালভের ১৯ মেগাপ্যাসকেল চাপে পরীক্ষা মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার সফলভাবে শেষ হয়েছে। মূল নিয়ন্ত্রণ কক্ষ ও জরুরি নিয়ন্ত্রণ কক্ষ— দুই জায়গা থেকেই পরীক্ষাটি পরিচালনা করা হয়। নিয়ন্ত্রণ ভালভগুলোর কার্যকারিতা সন্তোষজনক পাওয়ার পর মূল সেফটি ভালভের প্রতিক্রিয়া, খোলা-বন্ধ হওয়ার কার্যক্রম ও সতর্কসংকেত পর্যবেক্ষণ করা হয়।

প্রকল্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নির্ধারিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা চালানো হয়। পরীক্ষার আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সব ধরনের নিরাপত্তার বিষয় যাচাই করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে এ পরীক্ষার সফল সমাপ্তি কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সময়সূচি বজায় রাখার চেষ্টার মধ্যেও নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপ্যাসকেল চাপে আরেকটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করে এগোচ্ছে।

এর আগে সেফটি ভালভের এই ত্রুটি নিয়ে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

গত সেপ্টেম্বরের শুরুতে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, এ ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে, তবে তখন তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি।

চলতি বছরের এপ্রিলে প্রথম ইউনিটে জ্বালানি লোড করার পর সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ পাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু চুল্লির দুটি সেফটি ভালভ কাজ না করায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

পরে সেপ্টেম্বরের মাঝামাঝি মন্ত্রী নিজেই জানান, চলতি মাসে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না এবং কবে তা সম্ভব হবে, তা-ও নিশ্চিত নয়। এই সময়ে প্রকল্প এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

প্রথম ইউনিটের এ বিলম্বের প্রভাব দ্বিতীয় ইউনিটের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সংশ্লিষ্টরা। কারণ দ্বিতীয় ইউনিট এমনিতেই নির্ধারিত সময়সূচির চেয়ে পিছিয়ে ছিল।

পরিস্থিতি সামলাতে রাশিয়ার সঙ্গে আলোচনার পর গত ২২ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি রুশ বিশেষজ্ঞ দল রূপপুরে পৌঁছায়। বাংলাদেশি ও রুশ প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলো।

এর আগে প্রথম ইউনিট চালুর লক্ষ্যে রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বিতীয় ইউনিট থেকে একটি ভালভ প্রথম ইউনিটে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছিল।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক