Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

সংসদে ফজলুর রহমান

মুক্তিযোদ্ধাদের ভাতা এক টাকা হলেও বাড়াতে হবে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৫৩
মুক্তিযোদ্ধাদের ভাতা এক টাকা হলেও বাড়াতে হবে

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান ফজলুর রহমান। সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কোনো সম্মানী ভাতার তুলনা হতে পারে না— মনে করেন বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি বললেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা ২০ হাজার টাকা, ঠিক আছে। মুক্তিযোদ্ধাদের ভাতা এক টাকা হলেও বাড়াতে হবে।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান ফজলুর রহমান। তিনি বলছিলেন, ‘কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারও সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয়, তাহলে এজন্য পাঁচ বছর পরে খেসারত দিতে হবে।’
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করে সংস্কৃতিতেও বরাদ্দ বাড়ানোর দাবি জানান এই বিএনপি নেতা।

স্বাস্থ্য খাতে জিরো টলারেন্স: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানালেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এ খাতকে পুরোপুরি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে অনুসরণ করা হচ্ছে ‘জিরো টলারেন্স’ নীতি।

সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সরকারি দলের সদস্য জসীম উদ্দীন আহমেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলছিলেন এসব কথা। জানালেন, স্বাস্থ্য খাতে দালালচক্র ও দুর্নীতি রোধে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের কথাও।

নদনদী থেকে ২৮ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ: দেশের নদনদীর অবৈধ দখল ও দূষণ রোধে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বললেন, ‘২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোট ২৮ হাজার ৩২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এসব অভিযানের মাধ্যমে ১ হাজার ২৪৪ দশমিক ২২ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম এখনো চলছে।’

গতকাল সংসদে গাজীপুর-৫ আসনের সরকারি দলের সদস্য এ কে এম ফজলুল হক মিলনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব তথ্য তুলে ধরলেন মন্ত্রী।

জীবনমানের উন্নয়ন নিয়ে আলোচনা: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে উঠে এলো জাতীয় সংসদের আলোচনায়। জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সদস্যরা বললেন, প্রস্তাবিত বাজেট দেশের টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করার পথ সুগম করবে।

মাদারীপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান বললেন, ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে প্রস্তাবিত বাজেটে জনকল্যাণ ও মানুষের মৌলিক অধিকারের প্রতিফলন ঘটেছে।

প্রস্তাবিত বাজেটের বড় অংশ জনগণের কল্যাণে ব্যয় করা হবে— বললেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপিদলীয় সদস্য নাসের রহমান। তার মতে, ‘এ বাজেট বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।’

অন্যদিকে, গাজীপুর-৪ আসনের জামায়াতের এমপি সালাহ উদ্দিন বাজেটকে ‘গরিব হয়রানির বাজেট’ আখ্যা দিলেন। তিনি বললেন, ‘এতে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন নেই এবং শহীদ পরিবারের দুর্ভোগের প্রতিও পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি।’

মুক্তিযোদ্ধাভাতাজাতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!