Agamir Somoy E-Paper
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’
সোমবার, ১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দেশে চাকরির বাজার কমার শঙ্কা

  • বাংলাদেশের চেয়ে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের অর্থনীতি ইতিবাচক অবস্থানে থাকবে
  • চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হতে পারে
অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:১৫
দেশে চাকরির বাজার কমার শঙ্কা

চলতি বছর বৈশ্বিক কর্মসংস্থান নিয়ে নেতিবাচক পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ২০২৬ সালে দুর্বল প্রবৃদ্ধির কারণে অনেক অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ চাপে পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এজন্য মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি বন্ধের কারণে জ্বালানি, খাদ্য ও সার সরবরাহ বিঘ্নিত হওয়া অনুঘটক হিসেবে কাজ করছে।

তবে এক্ষেত্রে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের অর্থনীতি তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে থাকবে। কিন্তু বাংলাদেশের চাকরির বাজার চাপে পড়ার আশঙ্কা রয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘চিফ ইকোনমিস্টস আউটলুক’ বা ‘প্রধান অর্থনীতিবিদদের পূর্বাভাস’ মে ২০২৬ শীর্ষক জরিপ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের জন্য সবচেয়ে খারাপ কর্মসংস্থান পরিস্থিতির আশঙ্কা করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনাও দুর্বল হবে।

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে বিশ্ব অর্থনীতির সবচেয়ে শক্তিশালী ‘গ্রোথ স্টোরি’ হিসেবে দেখানো হয়েছে। ধীর প্রবৃদ্ধি ও রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপে থাকতে পারে বাংলাদেশ‌। শ্রীলঙ্কা ও নেপালে মাঝারি কিন্তু স্থিতিশীল পুনরুদ্ধার হবে এবং উচ্চ ঝুঁকি ও অর্থনৈতিক চাপে থাকতে পারে পাকিস্তান।

ডব্লিউইএফের তথ্যমতে, চলতি বছর ভারত তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে থাকবে। জরিপে অংশ নেওয়া প্রধান অর্থনীতিবিদদের ৫২ শতাংশ আগামী ১২ মাসে ভারতে শক্তিশালী বা খুব শক্তিশালী প্রবৃদ্ধির আশা করছেন, যা কর্মসংস্থানের জন্যও তুলনামূলকভাবে ভালো পরিবেশ তৈরি করতে পারে।

প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করা হয়নি। তবে এতে যে বৈশ্বিক ও আঞ্চলিক ঝুঁকিগুলোর কথা বলা হয়েছে, সেগুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ডব্লিউইএফের প্রধান অর্থনীতিবিদরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালি দিয়ে যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে জ্বালানি, খাদ্য ও সার সরবরাহে চাপ বাড়বে এবং বৈশ্বিক মূল্যস্ফীতি আবার বাড়তে পারে।

বাংলাদেশ বড় জ্বালানি আমদানিকারক দেশ হওয়ায় আমদানি ব্যয় বাড়তে পারে, বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি হতে পারে ও অভ্যন্তরীণ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে।

প্রতিবেদনে খাদ্যদ্রব্যের দামের আরও বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে, বিশেষত যদি সার সরবরাহে সমস্যা দীর্ঘস্থায়ী হয়। বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি।

৮৯ শতাংশ প্রধান অর্থনীতিবিদ মনে করেন, চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল হবে। এর ফলে বাংলাদেশের রপ্তানি চাহিদা কমতে পারে, তৈরি পোশাক খাতের ওপর চাপ বাড়তে পারে এবং বিদেশি বিনিয়োগের গতি কিছুটা মন্থর হতে পারে।

প্রতিবেদনে বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে কোনো আলাদা পূর্বাভাস না থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষণ থেকে বাংলাদেশের চাকরির বাজার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিগুলোয় কর্মসংস্থান সৃষ্টির গতি কমতে পারে। দেশের তৈরি পোশাক খাতেও এর প্রভাব অনুভূত হতে পারে। মধ্যপ্রাচ্য সংকট, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য উৎপাদন ব্যয় বাড়াতে পারে, যা নতুন নিয়োগে চাপ সৃষ্টি করতে পারে।

ডব্লিউইএফ জরিপ প্রতিবেদনে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে তুলনামূলকভাবে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেখা হয়েছে। যদি বাংলাদেশ এই আঞ্চলিক বিনিয়োগ প্রবাহের সুযোগ নিতে পারে, তাহলে উৎপাদন, লজিস্টিকস ও সেবা খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

এদিকে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়ায় বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা তহবিল কর্মসূচি ঘোষণা করেছে, যার লক্ষ্য প্রায় আড়াই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ কারখানা পুনরায় চালু করা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারত তুলনামূলকভাবে মাঝারি থেকে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখতে পারে, যদিও মূল্যস্ফীতির চাপ থাকবে।

চীনের অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা উন্নতির আভাস রয়েছে। ইউরোপে দুর্বল প্রবৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয়, স্থবিরতাসহ মুদ্রাস্ফীতির ঝুঁকি বেশি।

প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে অর্থনীতিবিদরা আশাবাদী থাকলেও তারা মনে করছেন, এআইনির্ভর উৎপাদনশীলতার সুফল আগের ধারণার চেয়ে ধীরে এবং অসমভাবে আসবে। ফলে এআইয়ের কারণে দ্রুত ব্যাপক কর্মসংস্থান বৃদ্ধি হবে না।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামডব্লিউইএফ
    শেয়ার করুন:
    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    রামিসা হত্যা মামলা: চার্জগঠন শুনানি আজ, শুরু হচ্ছে বিচারকাজ

    ০১ জুন ২০২৬, ০০:৩৪

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

    ০১ জুন ২০২৬, ০০:০৭

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    হামলার ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালের

    ৩১ মে ২০২৬, ২৩:৪৩

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    টাঙ্গুয়ার হাওরে ৬ হাউজবোটকে জরিমানা, জব্দ ১৪ সাউন্ড বক্স

    ০১ জুন ২০২৬, ০০:৩৯

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ফেনীর আলোচিত হত্যা মামলার আসামিদের মালয়েশিয়ায় ঈদ উদযাপন

    ০১ জুন ২০২৬, ০০:০৬

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতেই হবে: পরিবেশমন্ত্রী

    ৩১ মে ২০২৬, ২৩:৪০

    শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ

    শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ

    ০১ জুন ২০২৬, ০১:২০

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রহ্মপুত্রে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ৩১ মে ২০২৬, ২৩:১৫

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    ৩১ মে ২০২৬, ২২:৩২

    বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

    বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে চাপা দিয়ে পালাল গাড়ি

    ০১ জুন ২০২৬, ০১:১২

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    বয়স ৮৩, দাঁড়িয়ে বিলি করলেন ১০ হাজার কেজি মাংস!

    ৩১ মে ২০২৬, ২১:৪৮

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    হারের পর বাটলারের অনুপ্রেরণা ‘২০২৪’

    ০১ জুন ২০২৬, ০০:২৬

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    শ্রীপুরে নারীকে আ. লীগ নেতার মারধর, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

    ৩১ মে ২০২৬, ২২:১৭

    নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’

    নিজেকে পুড়িয়ে আলো ছড়ান ‘খোকা মামা’

    ০১ জুন ২০২৬, ০৫:০৮

    ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

    ৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

    ৩১ মে ২০২৬, ২২:৫৬

    advertiseadvertise